প্রকাশিত: রবিবার,৬ জুন ২০২১,০৬:২০ পিএম, অনলাইন সংস্করণ

রাজধানী ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালের পন্টুন থেকে পা পিছলে নদীতে পড়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মর্যাদার এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ রোববার (০৬ জুন) সকালে সদরঘাট টার্মিনালের ৮ নম্বর পন্টুনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ কর্মকর্তা নাম শাওলিন আকিব (২৮)। তিনি যাত্রাবাড়ির কাজীরগাও এলাকার বাসিন্দা ছিলেন।
অনলাইন ডেস্ক :: রাজধানী ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালের পন্টুন থেকে পা পিছলে নদীতে পড়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মর্যাদার এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ রোববার (০৬ জুন) সকালে সদরঘাট টার্মিনালের ৮ নম্বর পন্টুনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ কর্মকর্তা নাম শাওলিন আকিব (২৮)। তিনি যাত্রাবাড়ির কাজীরগাও এলাকার বাসিন্দা ছিলেন।
সদরঘাট নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদ সাংবাদিকদের জানান, নিহত শাওলিন আকিব ঢাকা জেলা এসবিতে কর্মরত ছিলেন। বরিশাল থেকে লঞ্চে করে আসা তার আত্মীয়কে রিসিভ করতে আজ সকালে তিনি সদরঘাটে যান। কিন্তু বৃষ্টি হওয়ার কারণে পন্টুন পিচ্ছিল ছিল। পন্টুনে গেলে অসতর্কতাবশত পা পিছলে নদীতে পড়ে যান আকিব।
নদীতে পড়ে গেলে আকিবের মাথার পেছনে আঘাত পেয়ে মৃত্যুবরণ করেন। পরে তার লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

