খবর, ধর্মীয় খবর

স্বামী স্ত্রীর সহবাসে স্ত্রীর অনুমতির প্রয়োজন আছে কিনা?

অনলাইন সংরক্ষণ

প্রকাশিত: শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২, ০২:১৮ পি এম। অনলাইন সংস্করণ

••• স্ত্রীর সাথে মিলনের জন্য কি তাঁর অনুমতি নেয়া প্রয়োজন ?

*** মহানবী সা: বলেছেন “ স্বামী যখন তাঁর স্ত্রীকে দৈহিক প্রয়োজনে আহবান করবে, সে যেনো স্বামীর কাছে অত্যন্ত দ্রুত চলে আসে । এমনকি সে রান্না ঘরে রুটি পাকানোর কাজে ব্যস্ত থাকলেও ।”

সুনানে তিরমিযি ১১৬০
ছহীহুল জামে ৫৩৪

*** মহানবী সা: বলেছেন “ যে স্ত্রী স্বামীর ডাকে সাঁড়া না দেয় এবং স্বামী রাগান্বিত অবস্হায় সারারাত একাকী কাটায়, সে স্ত্রীর উপর ফিরিশ্তারা সকাল পর্যন্ত লা’নত দিতে থাকে ।”

ছহীহুল বোখারি ৫১৯৩
ছহীহ মুসলিম ১৪৩৬
সুনানে আবু দাউদ ২১৪১
নাসাঈ

*** মহানবী সা: বলেছেন “ তিন ব্যক্তির নামাজ তাঁদের মাথা অতিক্রম করেনা অর্থাৎ কবুল হয়না । তন্মধ্যে একজন হলেন অবাধ্য স্ত্রী , যে স্বামীর ডাকে সাঁড়া দেয়না এবং স্বামী রাগান্বিত অবস্হায় ঘুমায় ।”

তাবরানী ১০৮৬
সুনানে তিরমিযি ৩৬০
হাকেম
সিলসিলা ছহীহা ২৮৮

*** মহানবী সা: বলেছেন “ স্বামীর অনুমতি ব্যতিরেকে নফল রোজা রাখা যাবেনা এবং স্বামীর অপছন্দ ব্যক্তিকে ঘরে প্রবেশ করানো যাবেনা ।”

ছহীহুল বোখারি ৫১৯৫
ছহীহ মুসলিম ২৪১৭
দারেমী ১৭২০
সিলসিলা আহাদিসুস ছহীহা ৩৯৫

*** মহানবী সা: বলেছেন “ পরকালে আল্লাহপাক স্বামীর প্রতি অকৃতজ্ঞ স্ত্রীর দিকে তাকাবেন না ।”

নাসাঈ কুবরা ৯১৩৫
বাযযার ২৩৪৯
তাবরানী
হাকেম ২৭৭১
বাইহাক্বী ১৪৪৯৭
সিলসিলাহ ছহীহা ২৮৯

*** মহানবী সা: বলেছেন “ কোন স্ত্রী যদি তাঁর স্বামীর অধিকার সম্পর্কে জানতো, দিনে বা রাতের খাবার শেষ করে স্বামীর পাশে সারাক্ষণ দাঁড়িয়ে থাকতো ।”

ছহীহুল জামে ৫২৫৯
তাবরানী

*** মহানবী সা: বলেছেন “ স্বামীর অবাধ্য স্ত্রীর জন্য জান্নাত হারাম ।”

মুসনাদে আহমদ ১৯০০৩
নাসাঈ
হাকিম
বায়হাক্বী

*** মহানবী সা: বলেছেন “ যে স্ত্রী তাঁর স্বামীকে কষ্ট দেয়, জান্নাতের হুরেরা বলেন “ তোমার স্বামীকে কষ্ট দিওনা । তিনি তোমার কাছে সাময়িক মেহমান মাত্র । তোমাকে ছেড়ে অচিরেই আমাদের কাছে ফিরে আসবে ।”

তিরমিযি ১১৭৪
ইব্নে মাজাহ ২০১৪

*** মা- বাবা সহ সকলের মৃত্যুতে শোক পালন হচ্ছে মাত্র ৩ দিন পর্যন্ত । পক্ষান্তরে স্বামীর মৃত্যুতে শোক পালন করতে হবে ৪ মাস ১০ দিন ।

সূরা আল বাকারা ২৩৪
ছহীহুল বোখারি ১২৮০
ছহীহ মুসলিম ৩৮০২

আল্লাহ তাআলা সকল মা বোনদের কে ইসলামের সঠিক জ্ঞান দান করুন 🤲

খবর

ভুরুঙ্গামারীতে হিরোইন সহ যুবতী আটক

ফাইল ছবি

প্রকাশিত: শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২, ০১:১৮ এ এম। অনলাইন সংস্করণ

আরিফুল ইসলাম জয় 

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ গ্রাম হেরোইন সহ মাদক  ব্যবসায়ীর  ডিলার চক্রের একজনকে  আটক করা হয়েছে।

আটককৃত হলো উপজেলার সদর  ইউনিয়নের মানিককাজি গ্রামের মোঃ রিয়াজুল হকের মেয়ে রুমানা আক্তার (২০)।বৃহস্পতিবার (৮সেপ্টেম্বর) সন্ধ্যায়  গোপনসুত্রে খবর পেয়ে ভুরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেনের  নেতৃত্বে পুলিশের  একটি দল  উপজেলার সদর ইউনিয়নের মানিককাজি গ্রামে রিয়াজুলের বাড়িতে অভিযান চালিয়ে তার মেয়ে রুমানা আক্তার কে আটক করে।  তার নিকট লুকায়িত অবস্থায় ৬ গ্রাম হেরোইন  উদ্ধার করে যার বাজার মূল্য প্রায় ৭০হাজার টাকা । পরে তাকে আটক করে  ভূরুঙ্গামারী থানায় নিয়ে  আসে।

 স্থানীয় ও প্রশাসন সুত্রে  যানা জায় রিয়াজুল হক মাদক কারবারির বড় মাপের ব‍্যাবসায়ী সে সবসময়  পুরো উপজেলায় মাদক সরবরাহ করে।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ  আলমগীর হোসেন বলেন গোপন  সংবাদের  ভিত্তিতে আমরা জানতে পারি রিয়াজুল হক স্বপরিবারে  মাদক কারবারির সাথে জরিত। এবং  সে ভুরুঙ্গামারী  উপজেলার হিরোইনের ডিলার। তার পরিবারের সকল কে আসামি করে মামলার  প্রস্তুতি চলছে।